Wednesday, February 11
Shadow

২য় সাময়িক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রশ্ন – ৮ম শ্রেণী

২য় সাময়িক পরীক্ষা-২০২০ইং
৮ম শ্রেণী
বিষয়ঃ বাংলা ১ম পত্র (সৃজনশীল)
সময়ঃ ২ ঘণ্টা ১০ মিনিট                                                            পূর্ণমান-৬০

যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাওঃ
১। রুমি এসে ঢুকল ঘরে। রুমীর মুখ ভর্তি দাড়ি, চুল ঘাড় পর্যন্ত লম্বা, তামাটে গায়ের রং রোদে পুড়ে কালচে, দুই চোখে উজ্জ্বল ঝকঝকে দৃষ্টি, গোফের জঙ্গল ভেদ করে ফুটে রয়েছে সেই ভুবন- ভোলানো হাসি।
(ক) রুমি কোথায় গিয়েছিল?
(খ) যুদ্ধকালে মুক্তিযুদ্ধাদের কীভাবে চেনা যেত?
(গ) অনুচ্ছেদটির মধ্যে মুক্তিযুদ্ধের কোন দিকটি বিশেষভাবে ফুটে উঠেছে? আলোচনা কর।
(ঘ) গায়ের রং রোদে পুড়ে কালচে- এ উক্তি মনে রেখে মুক্তিযুদ্ধাদের জীবন চিত্র তুলে ধর।

২। গল্পটির মধ্যে সামাজিক জীবনের অন্যায় ও অবিচারের প্রতি প্রতিবাদ প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে শোষিত মানুষের প্রতি সহানুভূতিও ব্যক্ত হয়েছে। এ গল্পে লেখাপড়া না জানার কুফলের কথাও বলা হয়েছে। গরিব বর্গাচাষী ওসমান। বহু কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে পরের জমিতে ফসল ফলায় সে। কিন্তু ফসলের পুরোপুরি অংশ তার প্রাপ্য নয়। ফলে অর্ধেক সে পায়। কিন্তু এত কষ্টের ফসল সে সবটুকু পায় না বলে তার দুঃখের অন্ত নেই।
(ক) এ গল্পে কোন ফলের কথা বলা হয়েছে?
(খ) ওসমানের ভাগ্যে দুর্ভোগ কেন?
(গ) জোঁক গল্পে ওসমান প্রতীক কী চরিত্র- উক্তিটি বিশ্লেষণ কর।
(ঘ) বিষয়বস্তুর আলোকে জোঁক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর।

৩। মোটামুটি কম্পিউটারের ব্যবহারকে দুভাগে ভাগ করা যায় ব্যবসায়িক আর বৈজ্ঞানিক। ব্যবসাযিক কাজে রয়েছে কেনা- বেচার হিসাব, কর্মচারীদের বেতন, বিল, সুদ-কষা ইত্যাদি। বৈজ্ঞানিক কাজে কম্পিউটারের প্রধান ভুমিকা হল গবেষণায় সাহায্য করা। যেমন পদার্থ বিজ্ঞানের অনেক সু² পরিক্ষা আজকাল পুরোপুরি কম্পিউটারে দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
(ক) কম্পিউটার শব্দের অর্থ কী?
(খ) কম্পিউটার কীভাবে আমাদের ব্যবসায়িক জীবনকে প্রভাবিত করে তুলছে?
(গ) একটি রোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে কম্পিউটার কীভাবে ভূমিকা রাখতে পারে লেখ।
(ঘ) কম্পিউটার বহুমুখী ব্যবহার সম্পর্কে আলোচনা কর।

৪। ২১শে ফিব্রুয়ারী মর্মকথা জাতীয় স্বকীয়তা। মাতৃভাষা ও সাহিত্যের মধ্য দিয়েই এই স্বকীয়তা অর্জিত হতে পারে। মাতৃভাষাই জ্ঞান আদান-প্রদানের সবচেয়ে উপযোগী মাধ্যম। শিক্ষা এখন জনগনের অধিকারের বস্তু। জনগন যে ভাষা বোঝে সে ভাষায় তাদের শিক্ষা দিতে হবে। মাতৃভাষায় শিক্ষাদান মানে বিদেশিভাষা বর্জন নয়। দুনিয়া দ্রুত সংকুচিত হয়ে আসছে জ্ঞান বিজ্ঞানের চর্চা ও জাতিতে জাতিতে মেলবন্ধনের প্রয়োজনে আমরা বিদেশি ভাষা শিখব। তবে আগে মাতৃভাষা পরে বিদেশি ভাষা।
(ক) জাতীয় স্বকীয়তা কিসের মাধ্যমে অর্জিত হয়?
(খ) জনগনের ভাষা বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?
(গ) সাধারণ মানুষের ভাষা কী রকম হওয়া উচিত বলে তুমি মনে কর?
(ঘ) মাতৃভাষায় শিক্ষা গ্রহণের গুরুত্ব আলোচনা কর।

৫। বাবুলের মহত্ত কবিতায় সম্রাট বাবুলের মহানুভবতা বর্ণিত হয়েছে। তিনি রাজ্য বিজয়ের পর থেকে প্রজাসাধারণের মন জয়ে মনোনিবেশ করেন। তার এই দায়িত্ব ভার রাজপুতগণ কিছুতেই মেনে নিতে পারছিল না। রণবীর চৌহান সম্রাট বাবুলকে হত্যা করার উদ্দেশ্যে রাজপথে ঘুড়ে বেড়াতেন। একদিন বাবুল পথিমধ্যে এক মেথর শিশুর জীবন বাঁচান, এটা দেখে চৌহান বিস্মিত হন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করেন। মহৎপ্রাণ বাবুর তাকে ক্ষমা করে নিজের দেহরক্ষী নিয়োগ দেন।
(ক) বাবুলের মহত্ত কোন কাব্যগ্রন্থ ভুক্ত কবিতা?
(খ) মহানুভবতা বলতে কী বোঝায়?
(গ) বাবুলের চরিত্র মাহাত্ম্য বর্তমান সমাজপতিদের মনে কী প্রভাব ফেলবে বলে তুমি মনে কর?
(ঘ) উক্ত অনুচ্ছেদের আলোকে বাবুলের মহত্ত কবিতার তাৎপর্য বিশ্লেষণ কর।

৬। তোমাদের হাটে বনে দাও আজ
হাসি-গান আর আলো,
ঘুচাও ঘুচাও নিবিড় কৃষ্ণ
হিংসা- দ্বেষের কালো।
(ক) সমাজে নবীনদের কী এনে দেওয়ার আহবান করা হয়েছে?
(খ) নিবিড় কৃষ্ণ বলতে কী বোঝায়?
(গ) নবীন কিশোরেরা কীভাবে হিংসা- দ্বেষ থেকে সমাজকে মুক্ত করবে?
(ঘ) উক্ত স্তবকের আলোকে নওল কিশোর কবিতার মুল বক্তব্য লেখ।

৭। মানুষের হাতে অবাক সূর্যোদয়,
যায় পুড়ে যায় মর্ত্যরে অমানিশা
শঙ্কার সংশয়।
(ক) কবিতাংশে মানুষের হাতে বলতে কাদের বোঝানো হয়েছে?
(খ) সুর্যোদয় বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
(গ) স্বাধীনতার এই উপলব্ধি কতটুকু তাৎপর্য পূর্ণ? তোমার অভিমত দাও।
(ঘ) কবিতাংশটুকু বিশ্লেষণ কর।

৮। সৃষ্টিকর্তার কৃপাদৃষ্টি লাভ করতে হলে তার নির্দেশনা মেনে তাকে তুষ্ট করতে হবে। এই সত্যের প্রতিফলন আমরা দেখতে পাই ঔপেন্দ্রকিশোর রায় রচিত ‘রামায়ন-কাহিনীতে’ বর্ণিত দশরথের ক্ষেত্রে। দশরথ দেবতাদের খুশি করে চার জন পুত্র সন্তান লাভ করেন। তাঁদের মধ্যে রাম হচ্ছে অশুভ শক্তির বিপক্ষে বিজয়ী একজন বীরের প্রতীক।
(ক) রামের পিতার মনে কি দুঃখ ছিল?
(খ) ‘রামের পিতার দেশে চোর-ডাকাত ছিল না কেন?
(গ) এই সত্যের প্রতিফলন আমরা দেখতে পাই ঔপেন্দ্রকিশোর রায় রচিত রামায়ন কাহিনীতে বর্ণিত দশরথের ক্ষেত্রে উক্তিটি ব্যাখ্যা কর।
(ঘ) তুমি কি মনে কর রাম হচ্ছেন অশুভ শক্তির বিপক্ষে বিজয়ী একজন বীরের প্রতীক। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

৯। সোহরাব যন্ত্রণায় এবং ক্ষোভে ক্সন্দন করে বলল, শোন ইরানি কাপুরুষ। তুমি অন্যায় যুদ্ধে প্রথম পরাজয়ে আমাকে প্রাণে বধ করলে। কিন্তু এ সংবাদ যখন আমার বাবা জানতে পারবেন তখন তুমি সাগরের অতলেই থাকো, কিংবা আকাশে নক্ষত্রের মধ্যে পলায়ন কর তিনি তোমাকে ক্ষমা করবেন না।
(ক) রোস্তম যুদ্ধনীতির কোন বৈশিষ্ট্য ভঙ্গ করেছেন?
(খ) সোহরাব যুদ্ধটিকে অন্যায় যুদ্ধ বলেছেন কেন?
(গ) উদ্ধৃতাংশে সোহরাবের সংলাপে রোস্তমের প্রতি যে বিশ্বাসের প্রতিফলন ঘটেছে, গল্পে রোস্তম চরিত্রে তার কতটুকু প্রকাশ ঘটেছে? বর্ণনা কর।
(ঘ) উদ্ধৃতাংশের আলোকে রোস্তমের চরিত্র বিশ্লেষণ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *