প্রথম সাময়িক পরীক্ষা-২০২০
অষ্টম শ্রেণী
বিষয়ঃ সাধারণ বিজ্ঞান
সময়- ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান- ৬০
[বিঃদ্রঃ দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
১। সপুষ্পক উদ্ভিদের ফুল থেকে ফল হয়। আর ফল বলতে আম, কাঁঠাল, কলা ইত্যাদিকে বুঝে থাকি। এগুলো পাকলে রান্না ছাড়াও খাওয়া যায়। তাছাড়া আমরা সবজি হিসাবে কুমড়া, ঝিঙ্গা, পটল, ঢেড়স, বরবটি, লাউ, শিম ইত্যাদি খেয়ে থাকি। এগুলোও কিন্তু ফল।
(ক) গুচ্ছ ফল কাকে বলে?
(খ) ফল গঠিত না হওয়ার ১টি কারণ ব্যাখ্যা কর।
(গ) সরল ও যৌগিক ফলের মধ্যে পার্থক্য নিরুপন কর।
(ঘ) তুমি কোন শ্রেণীর ফল বেশি গুরুত্বপূর্ণ বলে মনে কর বুঝিয়ে লেখ।
২। বিজ্ঞান আমাদের দান করেছে অনাবিল সুখ আর সমৃদ্ধি। বিজ্ঞানের কল্যাণে আবিষ্কৃত হয়েছে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ফ্যাক্স, টেলেক্স প্রভৃতি যন্ত্রপাতি। বিজ্ঞানীরা শুধু যন্ত্রপাতি আবিষ্কার করেই ক্ষানত হননি তারা খাদ্য সমস্যা সমাধানে এবং আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন।
(ক) কম্পিউটার কী?
(খ) টেলেক্স ও ফ্যাক্স আমাদের নিকট প্রয়োজনীয় কেন?
(গ) খাদ্য সমস্যা সমাধানে বিজ্ঞান কিভাবে জড়িত ব্যাখ্যা কর।
(ঘ) বিজ্ঞানের আবিষ্কার গুলোর মধ্যে কম্পিউটারের গুরুত্ব আলোচনা কর।
৩।রুহি তার দাদার সাথে বিকেলে চা বাগানে গল্প করছিল। এক পর্যায়ে রুহি তার দাদাকে প্রশ্ন করে দাদু তুমি বাবার মতো শহরে চাকুরি করোনি কেন? দাদা বলেন, তখন তো যোগাযোগের জন্য এখনকার মতো মাধ্যম ছিল না। এখন তো বিজ্ঞানের কল্যাণে ফোন, ফ্যাক্স, কম্পিউটার কত কিছু ব্যবহার করছি। রুহি তখন দাদাকে বলে, ফোন তো আমাদের বাড়িতেই আছে। কিন্তু ফ্যাক্স, ই-মেইল সম্পর্কে তো জানিনা। দাদা তখন রুহিকে ফ্যাক্স সম্পর্কে ধারণা দেন।
(ক) ফ্যাক্স কি?
(খ) ফ্যাক্সের সাহায্যে সংবাদ দ্রæত আদান প্রদান করা যায় কেন?
(গ) ফ্যাক্স যন্ত্রের বর্ণনা কর।
(ঘ) ই-মেইল ব্যবহারের সুবিধা আলোচনা কর।
৪। জনসংখ্যা বৃদ্ধির ফলে দিনদিন জ্বালানী চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্রামেগঞ্জে জ্বালানি হিসেবে সাধারণত খড়কুটো, গোবর, গাছের ডাল কিংবা লাকড়ি ব্যবহার করা হয়। আর শহরাঞ্চলে ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। বিজ্ঞানীরা এসব জ্বালানির কথা চিন্তা করে বায়োগ্যাস আবিষ্কার করেন। বায়োগ্যাসের কল্যাণে আমরা বহুবিধ সুবিধা ভোগ করতে পারি।
(ক) বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত?
(খ) বায়োগ্যাস বলতে কী বুঝায় ব্যাখ্যা কর।
(গ) জ্বালানি সমস্যা সমাধানে বায়োগ্যাস কীভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা কর।
(ঘ) বায়োগ্যাস ব্যবহারের সুবিধা আলোচনা কর।
খ-বিভাগ (পদার্থ বিজ্ঞান)
৫।
একই উচ্চতা হতে দুইটি ভিন্ন ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হল।
(ক) ‘৪ শম’ ভর বলতে কী বুঝায়?
(খ) বস্তুদ্বয়ের পতনের কারণ ব্যাখ্যা কর।
(গ) বস্তু দুইটির ওজন নির্ণয় কর।
(ঘ) বস্তু দুইটি কি একই সময়ে মাটিতে পতিত হবে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৬। তাপ অধিক তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে কম তাপমাত্রাবিশিষ্ট স্থানের দিকে প্রবাহিত হয়। কিন্তু তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, পরিবহন পরিচলন ও বিকিরন এ তিনটি পদ্ধতিতে। তাপ সঞ্চালনের পরিবহন ও পরিচলন পদ্ধতির মধ্যে সামান্য সাদৃশ্য থাকলেও বিকিরন বিকিরণ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন।
(ক) তাপ সঞ্চালনের পরিচলন প্রক্রিয়া কাকে বলে?
(খ) তাপ সঞ্চালনের পরিবহন ও পরিচলন প্রক্রিয়ার মধ্যে কি ধরনের সাদৃশ্য রয়েছে।
(গ) সূর্যের বিকীর্ণ তাপ পড়া সত্তে¡ও রোদের মধ্য সাদা কাপড় ব্যবহার করা আরাম দায়ক কেন ব্যাখ্যা কর।
(ঘ) তাপ সঞ্চালনের পদ্ধতি তিনটির নিচে তুলনামূলক ভাবে বিশ্লেষণ কর।
৭। জ্যোতি তাহার বাবার সহিত বগুড়া শিশু পার্কে বেড়াতে গেল। সেখানে যাইয়া সে দেখতে পেল কতকগুলি ছেলেমেয়ে পাটাতনের উপর বসিয়া খেলিতেছে এবং অন্য জায়গায় দেখতে পেল কতকগুলি শ্রমিক তক্তার উপর দিয়া গড়িয়া গড়িয়া কাঠের টুকরো ট্রাকের উপর তুলিতেছে। জ্যোতি তাহার বাবাকে বলল, বাবা আমার সখ হইতেছে এই দৃশ্য গুলি দেখার জন্য।
(ক) লিভার কি?
(খ) লিভার যে মূলনীতি মেনে চলে তাহা লিখ।
(গ) যে লিভার দিয়ে ৮০০ নিউটন ভার ১০০ নিউটন বল প্রয়োগ করে তাহার যান্ত্রিক সুবিধা নির্ণয় কর।
(ঘ) হেলানে তলের যান্ত্রিক সুবিধা ব্যাখ্যা কর।
গ-বিভাগ
৮।
(ক) কোন পাত্রের পদার্থের আন্তঃ আণবিক শক্তি সবচেয়ে কম ও আন্তঃ আনবিক দুরুত্ব সবচেয়ে বেশি?
(খ) ২নং পাত্রের পদার্থে চাপ প্রয়োগ করলে কি ঘটবে ব্যাখ্যা কর।
(গ) ১নং পাত্রের মুখ বন্ধ করে বেশ কিছুক্ষন ধরে তাপ প্রয়োগ করা হলে কি ঘটবে বর্ণনা কর।
(ঘ) প্রতিটি পাত্রে চাপ প্রয়োগ করলে পদার্থগুলোর অবস্থার কি পরিবর্তন হবে তা যুক্তিসহ ব্যাখ্যা কর।
৯। ১. Na2 SO4 + BaCl2 = BaSO4 + NaCl.
২. FeCl3 + H2O = Fe2 (OH)3 + HCl.
উপরের বিক্রিয়া দুইটি পর্যবেক্ষন কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(ক) বিক্রিয়া দুইটিতে কী ধরনের পরিবর্তন ঘটে?
(খ) ১নং বিক্রিয়াটি ব্যাখ্যা কর।
(গ) ২নং বিক্রিয়াটির মমতা বিধান কর।
(ঘ) বিক্রিয়া দুটির মৌলের যোজনী ও অনুর সংকেত নির্ণয় কর।
১০।আলাদা আলাদাভাবে উত্তপ্ত ক্লোরিন গ্যাসে চালনা করা হয়।
(ক) কতটি যৌগ উৎপন্ন হবে?
(খ) যৌগগুলোর সংকেত লিখ।
(গ) যে ধরনের চিত্র থেকে এদের যোজনী বোঝা যায় সেগুলো আঁক।
(ঘ) যৌগগুলোর সংকেত লেখায় যোজনীর গুরুত্ব ব্যাখ্যা কর।
