Wednesday, February 11
Shadow

প্রথম সাময়িক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন – অষ্টম শ্রেণী

প্রথম সাময়িক পরীক্ষা-২০২০

অষ্টম শ্রেণী

বিষয়ঃ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র

সময়- ২ ঘণ্টা ১০ মিনিট                                     পূর্ণমান- ৪০

[বিঃদ্রঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথার্থ উত্তর দাও। প্রত্যেক অংশ থেকে কম পক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। একই উত্তরে সাধু চলতি ভাষারীতির মিশ্রণ দূষণীয়]

ক-অংশ (গদ্য)

১। পিয়াস। দরিদ্র বর্গাচষি সালামের অতি আদরের একমাত্র ষাঁড় কিন্তু দারিদ্র্যর কারণে ওকে ঠিকমত ঘাস খড় পাতা খেতে দিতে পারে না। মালিকের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় নি। নিজে না খেয়ে থেকেও সালামের কোন দুঃখ নেই। কিন্তু পিয়াসকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে পিয়াদের গলা জড়িয়ে ডুকরে ডুকরে কেদে বলে পিয়াস তুই আমার ছেলে। তুই আমাদের আটানি প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট ভরে খেতে দিতে পারিনি। কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। পিয়াস প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে।

(ক) অতিথির স্মৃতি প্রবন্ধের লেখক কে?

(খ) অতিথি ভিতরে ঢোকার ভরসা পেল না কেন?

(গ) উদ্দীপকে পিয়াস প্রতি সালামের আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে যে দিকটি প্রকাশ পেয়েছে। তা ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের পিয়াদের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা কর।

 

২। মারুক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন প্যাচেঞ্জারকে গন্তব্য স্থানে পৌছে দিয়ে সে বিশ্রাম করছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের পার্শ্বে পড়ে আছে। ব্যাগে অনেক টাকা কিন্তু ব্যাগের কোন ঠিকানা পাওয়া গেল না। সে সূর্য ডোবা অবদি অপেক্ষা করল। অগত্য হয়ে সে পত্রিকা অফিসে এসে একটি করতোয়া পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অনুরোধ করল।

(ক) ‘পড়ে পাওয়া’ কি ধরনের রচনা?

(খ) ওর মতো কত রোক আসবে। বিধুর কথাটির অর্থ বুঝিয়ে লেখ?

(গ) উদ্দীপকে মারুফকে কোন মুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়। বুঝিয়ে লেখ?

(ঘ) কলেবয়ে ক্ষুদ্র হলেও মারুক চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের তা মূল্যায়ন কর।

 

৩। সাইদ সাহেব গ্রীষ্মের ছুটিতে মালেকাকে সঙ্গে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। মাঠের মধ্যে হঠাৎ দেখতে পান এক প্রকার আলো জ্বলে উঠে তা সামনে এগিয়ে আসছে। ওঠা কিসের আলো তা জানতে চাইলে বাবা বলেন ভূতের মালেকা ভয় পেয়ে তা বাবাকে জড়িয়ে ধরে। বাবা তখন তাকে বুঝিয়ে বলেন, যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থেকে যা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। মালেকা বিষয়টি বুঝতে পেয়ে স্বাভাবিক হয়।

(ক) তৈলচিত্রের ভূতের লেখক কে?

(খ) নগেনের মনে দারুন লজ্জা আর অনুতাপ জেগেছিল কেন?

(গ) উদ্দীপকের মালেকা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায়?- তা ব্যাখ্যা কর।

(ঘ) সাইদ সাহেব তার তৈলচিত্রের ভুত’ গল্পের পরাশয় ডাক্তার উভয়কে আধুনিক মানষিকতার অধিকারী বলা যায় কি? যুক্তি সহকারে বুঝিয়ে লেখ।

 

৪। ধনধান্য পুষ্পভরা আমাদের এউ বসুন্ধরা;

তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা

ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,

সকল দেশের রানি যে, সে- আমার জন্মভূমি।

(ক) সত্ত¡গুনের প্রধান শত্র কোনটি?

(খ) বাংলা সর্ব ঐশীশক্তির পাঠস্থান বলতে কী বোঝানো হয়েছে?

(গ) উদ্দীপকটি ‘বাঙালির বাংলা, প্রবন্ধের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের বক্তব্য বিষয় উপস্থাপনই কী কাজী নজরুল ইসলামের মূল লক্ষ্য?- ‘বাঙালির বাংলা’ প্রবন্দের আলোকে যুক্তি দেখাও।

 

৫। গণতন্ত্র যা অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে। যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা। এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশ গ্রহণ করতে আহŸান জানাচ্ছি। একদিন আপনারা বুঝতে পারবেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন।

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখ?

(খ) বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস- বলতে কী বোঝানো হয়েছে?

(গ) উদ্দীপকে মহাত্বা গান্ধীর ভাষনে বঙ্গবন্ধুর ভাষনের কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।

(ঘ) ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”- স্বাধীনতা সম্পর্কিত বঙ্গবন্দুর এই উক্তির তাৎপর্য মূল্যায়ন কর।

খ-অংশ (কবিতা)

৪। জগৎ জুড়িয়ে এক জাতি আছে

সে জাতির নাম মানুষ জাতি,

এক পৃথিবরি স্তন্যে লালিত

একই রবি শশী মোদের সাথী।

(ক) গঙ্গাজল শব্দের অর্থ কী?

(খ) জাতপাত নিয়ে বাড়াবাড়িকরা উচিত নয় কেন?

(গ) উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল আছে তা আলোচনা কর।

(ঘ) উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আছে। তা মূল্যায়ন কর।

 

৫।

i. আবার আসিব ফিরে ধানসিড়িটির তরি- এই বাংলায় হয়তো মানুষ নয়- হযতো বা শৃঙ্খবিল শালিকের বেশে; হয়তো ভোরে কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ার:

  1. রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে।

সাধিতে মনের সাধ,

ঘটে যদি পরমাদ,

মধু হীন করো না গো তব মন কোকনদে।

ক. মাইকেল মধুসুদন দত্ত বাংলা সাহিত্যে কোন নামে পরিচিত?

খ. কবি বর প্রার্থনা করেন কেন?

গ. কবিতাংশ দুইটিতে কী অমিল লক্ষ করা যায়?

ঘ. কবিতাংশ দুটির মূল সুর একই- মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

৬। চড়পাড়া তিন মাথার কাছে রহিম মিয়ার ছোট এক পানের দোকান। আর দোকানের পাশেই গড়ে উটেছে একটি হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট। একদিন সকালে রহিম দেখে তার দোকান অ্যাপার্টমেন্ট প্রাচীর ভিতরে আটকে আছে। সে বুঝে গোল আর কিছুই করার নেই। অগন্ত্য না দেখে সে রাস্তায় রাস্তায় বাড়ির উপর গিয়ে, পান বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে অট্রালিকাগুলোর দিকে তাকিয়ে হাফ ছাড়ে।

ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

খ. রাজার হস্ত করে সমস্ত বাঙালের ধনচুরি বলতে কী বোঝানো হয়েছে?

গ. হাউজিং সোসাইটি কার্যক্রমে দুই বিঘা জমি” কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা কর।

ঘ. উদ্দীপকে রহিম দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক্য প্রতিনিধি কিনা- এ বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন কর।

 

৭। গ্রীষ্মের ছুটি হলে রফিক শফিক বাড়িতে আসে। কয়েকজন বেকার যুবক ও সহপাঠী বন্ধুকে নিয়ে পরিকল্পনা করে গ্রামে একটি নাইট স্কুল করার জন্য। সবাই তার প্রস্তাবে রাজি হয়। এ জন্য প্রয়োজনীয় বই পত্র, ঘর, শিক্ষক সবই নির্বাচন করে। এমন সময় গ্রামের একলোক বলে। এর আগে কামাল মাষ্টারের মতো মানুষ এ কাজে ফেল মেরেছে। সেখানে কচি শিশুরা খুলবে নাইটস্কল। একথা শুনে তারা দমে যায়।

(ক) সংকল্প শব্দটির অর্থ কী?

(খ) একটি স্নেহের কথায় কীভাবে আমাদের ব্যাথ্যা দুর হতে পারে?

(গ) রফিক শফিকের উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে ব্যাখ্যা কর।

(ঘ) শফিকের মাঝে কী ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো তা পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে যুক্তিসহ লেখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *