Wednesday, February 11
Shadow

প্রথম সাময়িক পরীক্ষার কৃষি শিক্ষা – অষ্টম শ্রেণী

প্রথম সাময়িক পরীক্ষা-২০২০

অষ্টম শ্রেণী

বিষয়ঃ কৃষি শিক্ষা

সময়- ২ ঘণ্টা ১০ মিনিট                                     পূর্ণমান- ৬০

[বিঃদ্রঃ যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাও।]

১। শাফি আরা তার স্কুল সংরগ্ন বাড়ির উত্তর পূর্ব পাশে এবং খন্ড পতিত জমিতে বাগানের পরিকল্পনা গ্রহণ করে। এ জন্য সে উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় এমন একটি মডেল তৈরি করে যা তার বাড়ি এবং স্কুল উভয়েরই সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক।

(ক) বাগান পরিকল্পনা কী?

(খ) শফি আরা তার জমিতে কোন ধরনের ফসল চাষ করে অধিক লাভবান হতে পারে এবং কেন?

(গ) বাগান পরিকল্পনার বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর।

(ঘ) পারিবারিক স্বচ্ছলতা আনায়ন এবং সৌন্দর্য বৃদ্ধিতে বাগানের ভূমিকা বিশ্লেষণ কর।

 

২। হলিদা বগা গ্রামের মিঠু মিয়সাইদজামান বীজ ভান্ডার” থেকে ১০ কেজি ধান বীজ কিনে বীজতলায় বপন করেন। কিন্তু আশানুরুপ সংখ্যক চারা না পাওয়ায় তিনি চিন্তিত হয়ে পরেন। তিনি কৃষি অফিসে ঢোকার সময় ভালো বীজ অধিক উৎপাদন গানটি লক্ষ্য করেন। এরপর কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করেন।

(ক) কৃষি বিজ্ঞানীদের মতে বীজ কী?

(খ) সূ² বীজের একটি গুন ব্যাখ্যা কর।

(গ) মিঠু মিয়া কিভাবে তার ক্রয়কৃত বীজের বিশুদ্ধতা নির্ণয় করতে পারবেন তা বর্ণনা কর।

(ঘ) ভালো বীজ অধিক উৎপাদন”- উক্তিটি যথার্থতা মূল্যায়ন কর।

 

৩। নিলয় একজন বেকার যুবক। দিনে দিনে সে হতাশগ্রস্থ হয়ে পড়ে। একদিন তার এক বন্ধুর সাথে দেখা হলে তাকে ছাগল পালনের পরামর্শ দিল। কারন, ছাগল পালনে কর্ম জায়গা ও কম পুঁজি লাগে। কোরবানি ঈদকে সামনে রেখে নিলয় ২৫টি বø্যাক বেঙ্গল ছাগল ক্রয় করে খামার স্থাপন করেন। আনিস আজ স্বাবলম্বী।

(ক) সারা বিশ্বের শতকরা কতভাগ ছাগল এশিয়া মহাদেশে পালন করা হয়।

(খ) নিলয়ের খামারে সমান সংখ্যক ছাগীর জন্য কয়টি পাঠার প্রয়োজন হবে।

(গ) নিলয়ের খামারে ছাগলগুলোর জন্য ৫ দিনের দানাদার খাদ্যের পরিমাণসহ তালিকা লেখ।

(ঘ) উপরে উল্লিখিত পরিমাণ ছাগল পালন যে ধরনের খামার পদ্ধতির আওতায় পড়ে তার গুরুত্ব ব্যাখ্যা কর।

 

৪। কাশিপুর গ্রামের নিঝুম মিয়া সৌদি আরবে এক দুম্বার খামারে দীর্ঘদিন চাকরি করে দেশে ফিরে একটি ভেড়ার খামার তৈরির সিদ্ধান্ত নিলেন। তিনি থানা পশু সম্পদ কর্মকর্তার সাথে সাক্ষাত করে ভেড়া পালনের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নেন। এরপর তিনি একটি ভেড়ার খামার স্থাপন করেন। তার খামারের সফলতা দেখে গ্রামের অন্যরা ভেড়া পালনে আগ্রহী হয়ে ওঠে। পরবর্তী সময়ে তিনি ২০টি ভেড়া ক্রয় করে খামার টি আরো স¤প্রসারিত করেন।

(ক) উন্নত জাতের একটি ভেড়ার নাম লেখ।

(খ) নিঝুম সাহেব কেন ভেড়া পালনের সিদ্ধান্ত নিলেন?

(গ) নিঝুম সাহেবের খামারের স¤প্রসারিত বাসস্থানের মডেলটি পরিমাপ সহ চিত্রের মাধ্যমে দেখাও।

(ঘ) “নিঝুম সাহেবের খামার দেখে গ্রামের অন্যরা কেন খামার স্থাপন করতে উৎসাহিত হলো”- ব্যাখ্যা কর।

 

৫। আরিফ বিদ্যুৎবিহীন এক পল্লীর ছেলে। কোন এক শুক্রবারে তার গ্রামের বড় মাঠে ফুটবল খেলতে যাওয়ার আগে সে ৬০ গ্রাম ওজনের ১টি খোসা ছাড়া মুরগির ডিম ও খেলা ৭০ গ্রাম ওজনের ১টি খোসা ছাড়া হাঁসের ডিম খায়। আরিফের মা তাদের পারিবারিক মুরগি খামারের ডিম গুলো মাটির হাঁড়িতে করে মাটির নিচে সংগ্রহ করে রাখতো।

(ক) হাসের ডিমে কোন এসিড বেশি থাকে?

(খ) একটি ডিমের কতভাগ খাদ্য উপযোগী বুঝিয়ে লেখ।

(গ) আরিফ শুক্রবার ডিম দুটি থেকে কত কিলো ক্যালরি খাদ্য শক্তি গ্রহণ করেছিল তা নির্ণয় কর।

(ঘ) আরিফের মার ডিম সংরক্ষণ পদ্ধতির উপযোগিতা মুল্যায়ন কর।

 

৬। সাগর সখ করে মুরগি পালন করে। সে তার নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি কোয়েলের খামার দেখতে পেল। কোয়েল খামারির সাথে দেখা করে সে কোয়েল পালনের আগ্রহের কথা জানাল এবং খামারির কাছ থেকে কোয়েল পালনের সুবিধা, বাচ্চার যতœ বাসস্থান, খাদ্য আলো ও তাপের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নিল। যাবার সময় সাগর কিছু বাচ্চা ও ৫০টি ডিমপাড়া কোয়েল কিনে নিল।

(ক) কোয়েলের একটি ডিমের ওজন কত?

(খ) সাগর কেন কোয়েল পালনের সিদ্ধান্ত নিল?

(গ) সাগরের ৫০টি কোয়েলের জন্য খাদ্য ব্যবস্থাপনা বর্ণনা কর।

(ঘ) “মুরগী পালনের চেয়ে কোয়েল পালন বেশি লাভজনক”- উক্তিটি বিশ্লেষণ কর।

 

৭। শুভ সমুদ্র উপক‚লের বাসিন্দা। তার এলাকায় লবনাক্ত মাটিতে বাগদা চিংড়ি চাষ করা যায়। আমাদের মাছের প্রধান উৎস হলো নদী-নালা, খাল-বিল, এখানে প্রাকৃতিক ভাবে মাছ পাওয়া যায় কিন্তু এখন এখানে মাছের পরিমাণ কমে যাচ্ছে।

(ক) মুক্ত জলাশয়ের একটি মাছের নাম লেখ।

(খ)  উপক‚লীয় এলাকায় চিংড়ি চাষের ঘের শুকানোর একটি কারণ ব্যাখ্যা কর।

(গ) মুভর এলাকায় বাগদা চিংড়ি চাষের পদ্ধতি বর্ণনা কর।

(ঘ) চিংড়ি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’- বক্তব্যটি মূল্যায়ন কর।

 

৮। কুড়িগ্রাম যুব সমবায় সমিতি ইউনিয়ন পরিষদের রাস্তার ৫ কি.মি.। জায়গায় বৃক্ষরোপনের সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ইউনিয়ন চেয়ারম্যান ও বনকর্মকর্তার সহায়তায় এলাকার মানুষের সুস্বাস্থ্যের জন্য পুষ্টি চিকিৎসা ছাড়াও অর্থনৈতিক বিষয়টিকে বিবেচনায় রেখে রাস্তার ঢালুতে রোপনের জন্য বেশ কিছু চারা বন বিভাগ থেকে সংগ্রহ করে। এ ছাড়া চেয়ারম্যান সরবরাহ করে ত্রিফলার চারা।

(ক) গাছপালার গুরুত্বকে কয়ভাগে ভাগ করা যায়।

(খ) আর্থিকভাবে মূল্যায়ন করা যায় না, গাছের এমন একটি গুন বর্ণনা কর।

(গ) চেয়ারম্যানের সরবরাহকৃত চারা চিকিৎসা ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখতে পারে তার বর্ণনা দাও।

(ঘ) আদর্শ বনায়নে কুড়িগ্রাম যুব সমিতির ভূমিকা মূল্যায়ন কর।

 

৯। কামালের পরিবারের সদস্যদের অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে। এ অবস্থা দেখে স্বল্প ব্যয় ভবিষ্যতে কিভাবে তাদের চিকিৎসা করা যায় সে পদক্ষেপ হিসেবে তার সামা কৃষিবিদ রফিক ভেষজ বাগান তৈরির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী সে নিম অর্জুন আশোক ও ত্রিফলী জাতীয় গাছের চারা সংগ্রহ করে বাড়ির পাশে বাগান তৈরি করে সফল হয়।

(ক) ভেষজ উদ্ভিদ কাকে বলে?

(খ) নিম গাছের একটি ভেষজ গুন ব্যাখ্যা কর।

(গ) ত্রিফলার অন্তর্ভুক্ত যে গাছগুলো পাতাঝরা তার বৈশিষ্ট্য বর্ণনা কর।

(ঘ) ভেষজ উদ্ভিদ সব মানুষের চিকিৎসা সহায়ক মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *