Wednesday, February 11
Shadow

প্রথম সাময়িক পরীক্ষার ইসলাম শিক্ষা প্রশ্ন – অষ্টম শ্রেণী

প্রথম সাময়িক পরীক্ষা-২০২০

অষ্টম শ্রেণী

বিষয়ঃ ইসলাম শিক্ষা

সময়- ২ ঘণ্টা ১০ মিনিট                                     পূর্ণমান- ৬০

[বিঃদ্রঃ দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

নিচের উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাওঃ

ক-বিভাগ (আকাঈদ)

১। আব্দুল মজিদ আখিরাতের ভয়ে নিয়মিত সালাত আদায় করে। ইমাম সাহেবের খুতবায় ঈমান ও আখিরাতের বর্ণনা শুনে জাহান্নামের ভয়ে সে বিচলিত হয় এবং তার চোখে পানি আসে। সে গরিব। তার আর রোজগারের কথা জিজ্ঞাসা করলে সে বলে, “আলহামদু লিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আমাকে যা দিয়াছেন আমি তাতে সন্তুষ্ট।

(ক) ঈমান শব্দটির অর্থ কী?

(খ) ইসলামে আখিরাতের প্রতি ঈমানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

(গ) আব্দুল মজিদ আল্লাহ প্রতি সন্তুষ্ট এ থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি।

(ঘ) আব্দুল মজিদ একজন প্রকৃত মুমিন মূল্যায়ন কর।

 

২। করিম সাহেব ক্লাসে রিসালাত ও খাতমে নবুওয়্যাত বিষয়ে আলোচনা করছেন। ছাত্র নেছার বলল স্যার আমার একজন প্রতিবেশী বলেছেন- নবুওয়্যাতের দরজা সব সময খোলা। এখন ও নবি আসতে পারেন। একথা শুনে করিম স্যার বললেন এ কথা ঠিক নয়। কারণ আল্লাহ সূরা আহযাবের বলেছেন মুহাম্মাদ (সঃ) তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবি।

(ক) রিসালাত কী?

(খ) খাতমে নবুওয়্যাত বলতে কী বুঝানো হয়েছে?

(গ) নেছাবের প্রতিবেশীর খাতমে নবুওয়্যাতের প্রতি অবিশ্বাস কে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?

(ঘ) বরং তিনি আল্লাহর রাসুল ও সর্বশেষ নবি” বিশ্লেষণ কর।

 

৩। রাফিউল তার বন্ধু জামালকে বলে যে, আমার পীর সাহেব পরকালে সুপারিশ করে আমাদের সকল মুরিদকে জান্নাতে নেবেন একথা শুনে জামাল ইমাম সাহেবের নিকট জানতে চান পীর সাহেব কি আমাদের সকলকে জান্নাতে নিতে পারেন? ইমাম সাহেব বললেন, “রাসূল (সঃ) সুপারিশ করে জান্নাতে নিতে পারেন। রাসূল (সঃ) বলেছেন, আমাকে শাফাআত করার অধিকার দান করা হয়েছে”। জামাল বলল, আর কেউ কি পারবেন না?” তখন ইমাম সাহেব বললেন, আল্লাহর অনুমতি সাপেক্ষে নেক্কার বান্দারা ও সুপারিশ করতে পারবেন।”

(ক) শাফাআত শব্দের অর্থ কী?

(খ) শাফাআত বলতে কী বুঝ?

(গ) রফিকের পীর সাহেব তার মুরিদদের জন্য শাফাআত করতে পারবে কিনা ব্যাখ্যা কর।

(ঘ) আমাকে শাফাআত করার অধিকার দান করা হয়েছে। রাসূলুল্লাহ (স) এর বাণীটি বিশ্লেষণ কর।

খ-বিভাগ (ইবাদত)

৪। লোকমান সাহেব নিসাব পরিমান সম্পদের মালিক। তার এক প্রতিবেশী জাকাতের টাকা চাইলে, তিনি আগামী রমযান মাসে আসতে বলেন। রমযান মাস আসলে বলেন, এখনো হিসাব করিনি। ইতোমধ্যে তিনি সিডরে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসন কাজে প্রচুর টাকা পয়সা ব্যয় করেন। প্রসঙ্গক্রমে তার বাবা তাকে বলেন, জাকাত গরিবের হক। নির্ধারিত সময়ে হিসাব করে জাকাত আদায় করতে হয়। পবিত্র কুরআনে আছে তাঁদের ধন-সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে।

(ক) জাকাত শব্দের অর্থ কী?

(খ) নিসাব বলতে কী বোঝ?

(গ) লোকমান সাহেবের পূর্ণবাসন কাজে আর্থিক সহায়তায় জাকাত আদায় হয়েছে কী ব্যাখ্যা কর।

(ঘ) ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার আছে। বিশ্লেষণ কর।

 

৫। হুমায়ুন সাহেব মৃত্যুকালে স্ত্রীসহ এক ছেলে মকবুল ও দুই কন্যা রেখে যান। কিছুদিন পর মেয়েরা তাদের ভাইয়ের কাছে সম্পদের ভাগ চায়। এতে মকবুল ভাগ দিতে অনীহা প্রকাশ করে। তাদের মা ছেলেকে ওয়ারিস সূত্রে প্রাপ্য সম্পত্তির অংশ বোনদেরকে বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন। সে বলে আমি ওয়ারিস বলতে কিছু বুঝি না। বরং প্রত্যেককে এক লক্ষ টাকা করে দিতে পারি। এতে মা রেগে গিয়ে নারীর অধিকার প্রসঙ্গে কুরআনের আয়াত উল্লেখ করেন। পিতা-মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অদিকার আছে।

(ক) স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে সন্তান থাকলে স্ত্রীর অংশ কত টুকু?

(খ) ওয়ারিস বলতে কী বোঝায়?

(গ) মকবুলের এক লক্ষ টাকা প্রদানের অঙ্গীকার কী? সম্পত্তিতে নারীর অধিকার আদায় হবে? ব্যাখ্যা কর।

(ঘ) ইসলামের দৃষ্টিতে সম্পত্তির বন্টন না হওয়ার আত্মীয় সম্পর্কে নষ্ট হচ্ছে। বিষয়টি বিশ্লেষণ কর।

 

৬। বর্ডার গার্ড বাংলাদেশ (বি.জি.বি)-এ লোক নিয়োগের বিজ্ঞপ্তি পড়ে শফিক তার বন্ধু আলমকে জিজ্ঞেস করে, তুমি কী বি.জি.বি-এ চাকরি করবে? আলম বলে ‘অসম্ভব’ বি.বি.বি-এ যোগদান করলে জীবনের ঝুঁকি থাকে। শফিক বলে, আমি চাকরি করব।” তাদের কথাবার্তা শুনে শফিকের বড় ভাই বলেন, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ।” তিনি আরো বলেন হাদিসে আছে, একদিন একরাতের সীমান্ত প্রহরা ক্রমাগত এক মাসের রোজা ও সারারাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম।”

(ক) স্বদেশ প্রেম কী?

(খ) দেশকে ভালোবাসা বলতে কী বোঝায়? সংক্ষেপে ব্যাখ্যা কর।

(গ) শফিকের বি.জি.বি-এ যোগদানের বিষয়টি উল্লেখিত হাদিসের আলোকে ব্যাখ্যা কর।

(ঘ) ‘স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ’- উক্তিটি বিশ্লেষণ কর।

 

গ-বিভাগ (কুরআন মাজীদ ও হাদিস শিক্ষা)

৭। সুরা আল-বায়্যিনাহর দুটি আয়াতে আল্লাহতায়ালা বলেছেন, “নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যে যারা কুফরী করে তারা এবং সুফারিকগণ জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। তারাই সৃষ্টির অধম। নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ।” আয়াত দুটি থেকে বোঝা যায়। কাফির মুশরিকরা সৃষ্টির অধম এবং সৎকর্মশীল ঈমানদারগণ সৃষ্টির সেরা।

(ক) সুলা আল-বায়্যিলাহ কোথায় অবতীর্ণ হয়?

(খ) সৎ কর্মশীল ঈমানদার গন কেন সৃষ্টির সেরা তা ব্যাখ্যা কর।

(গ)  আয়াত দুটি থেকে আমরা কী কী শিক্ষা লাভ করতে পারি?

(ঘ) কাফির মুশরিকগণ সৃষ্টির অধম উক্তিটি বিশ্লেষণ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *